• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চিতলমারীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন

ঘোষণা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: আজীবন সম্মাননায় তারেক মাসুদ ও আব্দুল লতিফ বাচ্চু

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

সিনেমার সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার–২০২৩’-এর তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এ বছর ২৮টি ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মোট ৩০ জন শিল্পী ও কুশলীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কিংবদন্তি পরিচালক তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। অন্যান্য গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন— সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা পরিচালক খন্দকার সুমন (সাঁতাও), সেরা পার্শ্ব অভিনেতা মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ), সেরা খল অভিনেতা আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন) এবং সেরা কৌতুক অভিনেতা শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ)। সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা গীতিকার সোমেস্বর অলি (প্রিয়তমা), সেরা সুরকার প্রিন্স মাহমুদ (প্রিয়তমা), সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি), সেরা কাহিনিকার ফারুক হোসেন (প্রিয়তমা) এবং সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (রক্তজবা)। এ ছাড়া সেরা গল্পকার নির্বাচিত হয়েছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ), সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাতজন), সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার (সুড়ঙ্গ), সেরা পোশাক ও সাজসজ্জায় বিথী আফরিন (সুড়ঙ্গ), সেরা শব্দগ্রাহক সুজন মাহমুদ (সাঁতাও) এবং সেরা মেকআপ ম্যান সবুজ (প্রিয়তমা)। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘মরিয়ম’, আর সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘লীলাবতি নাগ: দ্য রেবেল’। এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক তারকা। ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়া আফরান নিশো বলেন, এটি তাঁর অভিনীত প্রথম সিনেমা এবং প্রথম সিনেমা দিয়েই রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার কথা তিনি কল্পনাও করেননি। সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়া আইনুন নাহার পুতুল বলেন, খবরটি শোনার পর মনে হয়েছে তিনি যেন স্বপ্ন দেখছেন। প্রয়াত বাবার কথা স্মরণ করে তিনি জানান, পরিবারের জন্য এই অর্জন তার কাছে অত্যন্ত আবেগঘন। ‘ওরা সাতজন’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী নির্বাচিত নাজিয়া হক অর্ষা বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া সত্যিই আনন্দের। সেরা গায়ক হিসেবে পুরস্কৃত বালাম বলেন, রাষ্ট্রীয় সম্মাননা শিল্পীদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগায়। আর সেরা গায়িকা অবন্তী দেব সিঁথি জানান, এমন স্বীকৃতি একজন শিল্পীর জন্য সর্বোচ্চ প্রাপ্তি এবং আজ বাবা-মা বেঁচে থাকলে তারা সবচেয়ে বেশি খুশি হতেন।


More News Of This Category
bdit.com.bd