• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্রে সংগীতশিল্পীদের অধিকার নিয়ে প্রশ্ন তুললেন ন্যানসি

Reporter Name / ৪৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি চলচ্চিত্রে যুক্ত সংগীতশিল্পী ও সংগীত কলাকুশলীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও গান সংশ্লিষ্ট শিল্পীরা এখনো ন্যায্য স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে বঞ্চিত।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেদনের মাধ্যমে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। আবেদনে ন্যানসি উল্লেখ করেন, চলচ্চিত্রের গান শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকরা এখনো বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি)-এর বিভিন্ন সুযোগ-সুবিধার বাইরে রয়েছেন।

চিঠিতে তিনি লেখেন, চলচ্চিত্রের একটি অত্যাবশ্যকীয় অংশ হয়েও বিএফডিসির প্রাতিষ্ঠানিক মূল্যায়নে সংগীত সংশ্লিষ্ট শিল্পীদের অবহেলা করা হচ্ছে। ন্যানসির অভিযোগ, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অবদান রাখলেও সংগীতশিল্পী ও কলাকুশলীরা সম্মানজনক সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

তিনি আরও দাবি করেন, বিএফডিসিতে সংগীত সংশ্লিষ্ট শিল্পীদের জন্য আলাদা বসার জায়গা, বিশ্রাম ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকা প্রয়োজন। মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব শিল্পী যেন চলচ্চিত্র শিল্পের পূর্ণাঙ্গ অংশ হিসেবে ন্যায্য সুযোগ-সুবিধা পান—এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

ন্যানসি জানান, এই আবেদন তিনি এককভাবে নয়; বরং চলচ্চিত্রে যুক্ত সকল সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের পক্ষ থেকেই করেছেন।

তিনি বলেন, “আমরা চাই আমাদের কাজের যথাযথ স্বীকৃতি এবং প্রাপ্য সুবিধা নিশ্চিত হোক। এটি শুধু আমাদের অধিকার নয়, বরং দেশের চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।”


More News Of This Category
bdit.com.bd