• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ছাত্রীদের মানসিক চাপ ছেলেদের চেয়ে বেশি: গবেষণা

Reporter Name / ১৮৭ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে স্নাতক পর্যায়ের ছাত্রীদের মানসিক চাপ ছেলেদের তুলনায় কিছুটা বেশি—এমন তথ্য উঠে এসেছে একটি সাম্প্রতিক গবেষণায়। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অব সাইকিয়াট্রি রিসার্চ-এ। মোহালির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পরিচালিত এই গবেষণার শিরোনাম ছিল— ‘নির্বাচিত একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র ও ছাত্রীদের মধ্যে ভবিষ্যৎ ক্যারিয়ারসংক্রান্ত মানসিক চাপের তুলনামূলক মূল্যায়ন’। গবেষণাটি পরিচালনা করেন পাঞ্জাবের গবেষক দীপিকা আর কুমার, আম্বিকা এফ ক্রিস্টোফার, আশীষ ডেভিড, অভ্যা রানা, দামিনী শর্মা, গুরকমল প্রীত কৌর ও জিনাত আমিন। তুলনামূলক পরিমাণগত পদ্ধতিতে সুবিধাজনক নমুনা নির্বাচন করে ১০০ জন শিক্ষার্থীর ওপর এই গবেষণা করা হয়। ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে মানসিক চাপ পরিমাপের জন্য একটি স্ব-প্রস্তুত রেটিং স্কেল ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়। পরে বর্ণনামূলক ও অনুমানমূলক পরিসংখ্যান পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণার ফলাফলে দেখা যায়, ছাত্রীদের গড় মানসিক চাপের স্কোর ছিল ৫৯.১০ শতাংশ, আর ছাত্রদের ক্ষেত্রে তা ৫৭.১৩ শতাংশ। অর্থাৎ মেয়েদের মধ্যে চাপের মাত্রা কিছুটা বেশি হলেও এই পার্থক্য পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ নয়। আনপেয়ার্ড টি-টেস্টে পাওয়া মান ছিল ১.২৬২ এবং পি-ভ্যালু ০.২১০, যা নির্ধারিত মানের চেয়ে বেশি—ফলে পার্থক্যটি কাকতালীয় হওয়ার সম্ভাবনাও রয়েছে। গবেষকরা জানান, এই ফলাফল একটি গুরুত্বপূর্ণ প্রবণতা তুলে ধরে—উভয় লিঙ্গের স্নাতক শিক্ষার্থীর মধ্যেই ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে উল্লেখযোগ্য মানসিক চাপ রয়েছে, যেখানে ছাত্রীদের চাপ সামান্য বেশি। গবেষণার উদ্দেশ্য ছিল মানসিক চাপ পরিমাপের একটি উপকরণ তৈরি, ছেলে ও মেয়েদের চাপের তুলনা, সামাজিক ও জনতাত্ত্বিক উপাদানের সঙ্গে চাপের সম্পর্ক নির্ণয় এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। গবেষকদের মতে, এই তথ্য শিক্ষাপ্রতিষ্ঠান, পরামর্শদাতা ও নীতিনির্ধারকদের জন্য শিক্ষার্থীদের ক্যারিয়ার–সংক্রান্ত দিকনির্দেশনা ও মানসিক সহায়তা কর্মসূচি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


More News Of This Category
bdit.com.bd