• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

কর ফাঁকির অভিযোগে তদন্তের মুখে দক্ষিণ কোরিয়ার তারকা চা ইউন-উ

Reporter Name / ১৯৬ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক ও অভিনেতা চা ইউন-উ-এর বিরুদ্ধে বিপুল অঙ্কের কর ফাঁকির অভিযোগে তদন্ত চালাচ্ছে দেশটির জাতীয় কর দপ্তর (এনটিএস)। অভিযোগ অনুযায়ী, প্রায় ২০০ বিলিয়ন ওন (প্রায় ১৩.৭ মিলিয়ন ডলার) কর ফাঁকির বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। তবে এখনো তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়নি।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, তদন্ত শুরুর পর থেকেই এই বিতর্কের প্রভাব পড়তে শুরু করেছে চা ইউন-উ-এর জনপ্রিয়তায়। ইতোমধ্যে একাধিক প্রতিষ্ঠান তার সঙ্গে বিজ্ঞাপন চুক্তি বাতিল করেছে, যা তার ক্যারিয়ারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় কর দপ্তরের দাবি, চা ইউন-উ তার মায়ের নামে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিনোদন খাত থেকে অর্জিত আয়ের একটি অংশ দেখিয়েছেন। তদন্তকারীদের ধারণা, প্রকৃত ব্যক্তিগত আয় করপোরেট আয়ের নামে দেখিয়ে কম কর পরিশোধের চেষ্টা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় ব্যক্তিগত আয়ের করহার সর্বোচ্চ ৪৫ শতাংশ হলেও করপোরেট কর তুলনামূলকভাবে কম হওয়ায় এই পদ্ধতি ব্যবহারের অভিযোগ উঠেছে।

এনটিএস জানিয়েছে, সংশ্লিষ্ট কোম্পানিটির কোনো বাস্তব ব্যবসায়িক কার্যক্রম ছিল না এবং এটি কেবল কাগজে-কলমেই অস্তিত্বশীল ছিল। তাদের হিসাব অনুযায়ী, এই প্রক্রিয়ায় ২০ বিলিয়ন ওনের বেশি কর কম দেওয়া হয়েছে।

কর কর্মকর্তাদের অভিযোগ অনুযায়ী, চা ইউন-উ-এর আয় তিন ভাগে ভাগ করে দেখানো হয়েছিল—তার এজেন্সি ফ্যান্টাজিও, মায়ের নামে নিবন্ধিত কোম্পানি এবং ব্যক্তিগত নামে। এর ফলে মোট করের হার ২০ শতাংশের বেশি কমে যায় বলে মনে করছে কর্তৃপক্ষ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে চা ইউন-উ-এর এজেন্সি ফ্যান্টাজিও। তারা দাবি করেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বৈধ এবং আইনসম্মতভাবে পরিচালিত। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে বলে জানিয়েছে এজেন্সিটি।

উল্লেখ্য, বর্তমানে চা ইউন-উ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে থাকায় এ বিষয়ে তার কোনো ব্যক্তিগত বক্তব্য পাওয়া যায়নি।


More News Of This Category
bdit.com.bd