• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

কুমিল্লা-৬ আসনের প্রার্থী নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট আসিফ আকবরের

মোঃ সাইফুল ইসলাম / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থীর প্রতি শুভকামনা জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ওই পোস্টে আসিফ আকবর প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে কুমিল্লার সঙ্গে তার রাজনৈতিক ও ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়া কুমিল্লা সদর-৬ আসন থেকে প্রার্থী হয়েছিলেন।

সেই সময়ের কথা স্মরণ করে আসিফ লেখেন, ‘২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচনে খালেদা জিয়া কুমিল্লা সদর-৬ আসনের প্রার্থী ছিলেন। আমি নিজে নমিনেশন পেপার কিনে স্থায়ী কমিটির নির্বাচনি বোর্ডের মুখোমুখি হয়ে কুমিল্লা জেলার বৃহত্তর স্বার্থে ম্যাডামকে প্রার্থী হিসেবে চেয়েছিলাম।’

খালেদা জিয়া কেন কুমিল্লা সদর থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সে প্রসঙ্গে তিনি লেখেন, ‘সদরের সাবেক এমপি মরহুম কর্নেল আকবর হোসেন চাচার মৃত্যুতে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। সদর আসনের প্রভাব কুমিল্লার অন্য দশটি আসনেও পড়ে—এই বিবেচনায় ম্যাডাম কুমিল্লা-৬ আসন থেকে প্রার্থী হয়েছিলেন।’

কুমিল্লার মানুষের সঙ্গে বেগম জিয়ার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে আসিফ আরও লেখেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা ও বিচক্ষণতায় কুমিল্লা বিএনপি আজ ঐক্যবদ্ধ। শহীদ জিয়া ও খালেদা জিয়ার সঙ্গে কুমিল্লার মানুষের বহু স্মৃতি জড়িয়ে আছে। ম্যাডাম বলতেন, বিয়ের পর তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টেই সংসার শুরু করেছিলেন।’

১৯ বছর পর এবার একই কুমিল্লা-৬ আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী। তাকে একজন প্রজ্ঞাবান ও উচ্চশিক্ষিত রাজনীতিক হিসেবে উল্লেখ করে তার প্রতি আশাবাদ ব্যক্ত করেন আসিফ আকবর।

তিনি বলেন, ‘বিশৃঙ্খল ও পরিকল্পনাহীন কুমিল্লার জন্য মনিরুল হক চৌধুরী হবেন একজন যোগ্য প্রশাসক। তার সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে। আমি চাই তিনি শুধু সদর আসনের এমপি হিসেবেই নয়, কুমিল্লা বিএনপিকে শিক্ষিত প্রজন্ম দিয়ে সাজাবেন, দলকে চাঁদাবাজমুক্ত করবেন এবং নগরবাসীকে শান্তিতে রাখবেন। বহুদিন পর কুমিল্লাবাসী একজন ভালো প্রশাসক পেতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি।’


More News Of This Category
bdit.com.bd