• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু নির্ধারণে আজ আইসিসির গুরুত্বপূর্ণ বোর্ড সভা

Reporter Name / ২৩৭ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ নিয়ে বৈঠকে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ সময় আজ বুধবার বিকাল ৪টায় আইসিসির বোর্ড সভা শুরু হওয়ার কথা রয়েছে। নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে না। এ অবস্থানে অনড় থেকে বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে বিকল্প ভেন্যুর আবেদন জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রের মতে, আজকের বোর্ড সভাতেই টাইগারদের বিশ্বকাপে অংশগ্রহণ এবং ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে বিসিবির অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে আইসিসি বরাবর চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত—বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও খেলবে না—এই খবরটি পরে সর্বৈব মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়টি আইসিসির কোনো একক কর্মকর্তার সিদ্ধান্তের এখতিয়ারভুক্ত নয়। সে কারণেই আইসিসি বোর্ড সভা ডেকেছে, যেখানে পিসিবিসহ অন্যান্য সদস্য বোর্ডও বাংলাদেশের অবস্থানের পক্ষে বা বিপক্ষে মতামত দেওয়ার সুযোগ পাবে। যদিও এখন পর্যন্ত পিসিবি ছাড়া অন্য কোনো ক্রিকেট বোর্ড প্রকাশ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান জানায়নি।


More News Of This Category
bdit.com.bd