• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাকরি

Reporter Name / ২২০ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, ঢাকার শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৭টি ভিন্ন পদে মোট ১৩ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের নাম ও সংখ্যা ১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর–৬টি ২. ক্যাশিয়ার-১টি ৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১টি ৪. গাড়িচালক-২টি ৫. অফিস সহায়ক-১টি ৬. নিরাপত্তা প্রহরী – ১টি ৭. পরিচ্ছন্নতাকর্মী-১টি আবেদনের বয়স আবেদনকারীর বয়স ১/১/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্র লিখে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ ‘রেজিস্ট্রার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, ঢাকা’ বরাবর ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পদের নাম ও নিজ জেলা খামের ওপর স্পষ্টভাবে লিখতে হবে। আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদন ফি ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। *আবেদনের বিস্তারিত দেখুন এখানে


More News Of This Category
bdit.com.bd