• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

ওটিটিতে প্রথমবার ‘ঠাকুমা’ চরিত্রে শ্রাবন্তী, নাতনির ভূমিকায় দিব্যাণী

Reporter Name / ৪৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে হাজির হচ্ছেন একেবারে ভিন্ন এক রূপে। এই প্রথমবার তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘ঠাকুমা’ চরিত্রে। তবে এটি কোনো রূপকথা বা শিশুতোষ গল্প নয়, বরং ভিন্ন আঙ্গিকের একটি ওয়েব সিরিজ। নতুন এই ওয়েব সিরিজটির নাম ঠাকুমার ঝুলি। এখানে শ্রাবন্তীর নাতনির চরিত্রে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল। সম্প্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই নতুন বছরের আসন্ন ওয়েব সিরিজগুলোর তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় অন্যতম আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে ‘ঠাকুমার ঝুলি’। সিরিজটির গল্প আবর্তিত হবে এক ঠাকুমা ও তার নাতনির আবেগঘন ও গভীর সম্পর্ককে কেন্দ্র করে। এর আগে শ্রাবন্তীকে বিভিন্ন সময় মা কিংবা স্ত্রীর চরিত্রে দেখা গেলেও, ঠাকুমার ভূমিকায় এটি তার প্রথম কাজ। ফলে প্রিয় অভিনেত্রীর এই চরিত্র পরিবর্তন ও নতুন লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যে আলোচনা থাকলেও বর্তমানে শ্রাবন্তী পুরোপুরি মনোযোগী নিজের অভিনয় ক্যারিয়ারে। সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে গোয়া ভ্রমণ শেষে তিনি কলকাতায় ফিরেছেন। জানা গেছে, চলতি মাসের মধ্যেই ‘ঠাকুমার ঝুলি’ সিরিজের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগের বছর শ্রাবন্তীর অভিনীত ‘দেবী চৌধুরানি’ দর্শকমহলে ভালো সাড়া ফেলেছিল। এবার তার বয়স্ক চরিত্র ও নতুন অভিনয়ধারা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি-এর মাধ্যমে পরিচিতি পাওয়া দিব্যাণী মন্ডল এই সিরিজের আরেকটি বড় চমক। শ্রাবন্তীর মতো অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।


More News Of This Category
bdit.com.bd