• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

অন্তর্বর্তী সরকারের সময়েই শরীফ ওসমান হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ সাইফুল ইসলাম / ২৯০ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় শিগগিরই চার্জশিট দেওয়া হবে। এ পর্যন্ত মামলার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই বিচারকাজ শেষ করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি তিনি সবাইকে নির্বাচনি আচরণবিধি ও বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান।


More News Of This Category
bdit.com.bd