• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক ১০১ পদে নিয়োগ

Reporter Name / ৩৪০ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ নৌবাহিনীতে ১৫তম ও ১৬তম গ্রেডে বেসামরিক শূন্য পদে ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। ড্রাইভিং সংশ্লিষ্ট মোট ছয় ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৬। ১. পদের নাম: এমটিডি পদসংখ্যা: ৮৯ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) ২. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-১) পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) ৩. পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-১) পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) ৪. পদের নাম: ফর্কলিফট ড্রাইভার পদসংখ্যা: ০২ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) ৫. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২) পদসংখ্যা: ০৩ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী জলযান চালনার লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৬. পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-২) পদসংখ্যা: ০৫ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ক্রেন ড্রাইভিং এ লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) বয়সসীমা ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে। * অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। আবেদনের শেষ তারিখ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ জানুয়ারি ২০২৬, বিকে ৫টা। নির্দেশনা ও শর্তাবলি: ১. সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/বরখাস্ত হলে আবেদন করা যাবে না। ২. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন করপোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য http://bndcp.teletalk.com.bd ও www.navy.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে


More News Of This Category
bdit.com.bd