• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

উচ্ছৃঙ্খল জনতার হামলায় ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২৫

Reporter Name / ২৮৭ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে প্রখ্যাত সংগীতশিল্পী জেমস-এর সংগীতানুষ্ঠান উচ্ছৃঙ্খল জনতার হামলার কারণে বাতিল করা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর জিলা স্কুল চত্বরে নগর বাউল ব্যান্ডের পরিবেশনায় জেমসের গান পরিবেশনের কথা ছিল। তবে অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি অনুষ্ঠানস্থলে ঢুকতে না পেরে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং মঞ্চ দখলের চেষ্টা চালায়। জিলা স্কুলের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা সরে যেতে বাধ্য হয়। পরিস্থিতি অবনতি হওয়ায় রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা দেন, ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের সংগীতানুষ্ঠানটি বাতিল করা হয়েছে। অনুষ্ঠানের শৃঙ্খলা কমিটির সদস্য বেনজীর আহমেদ তাবরিজ জানান, বহিরাগত দর্শকরা স্কুল ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে বাইরে থেকে ইট নিক্ষেপ করলে এই সহিংসতা ঘটে। এতে আহ্বায়কসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অস্ত্রোপচারও করতে হয়েছে। এ বিষয়ে **ফরিদপুর কোতয়ালী থানা**র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বহিরাগতদের প্রবেশ ঠেকানোকে কেন্দ্র করে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে এবং শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।


More News Of This Category
bdit.com.bd