• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

রিয়াজের মৃত্যুর গুজব: ‘তিনি সুস্থ ও ভালো আছেন’—পরিবারের স্পষ্ট বক্তব্য

Reporter Name / ৪৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে হঠাৎ করে ঢালিউড অভিনেতা রিয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দেয়। তবে এ খবরকে সম্পূর্ণ গুজব বলে দাবি করেছে তার পরিবার।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রিয়াজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এমন কোনো ঘটনা ঘটেনি। রিয়াজের স্ত্রী বলেন, “এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। তিনি জীবিত আছেন এবং যেখানেই আছেন, সুস্থ ও ভালো আছেন।”

জানা যায়, গত বছরের আগস্টে ছাত্রজনতার গণ–অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন এই জনপ্রিয় চিত্রনায়ক। এরপর থেকে তার আর কোনো প্রকাশ্য উপস্থিতি নেই। চলচ্চিত্রসংশ্লিষ্ট কারও সঙ্গেও তার যোগাযোগের তথ্য পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

দীর্ঘদিন ধরে রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ থাকায় তার সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে আরও আলোচনা তৈরি হয়।

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে রিয়াজের। টানা দুই দশকের বেশি সময় তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক হিসেবে দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন। অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন। সর্বশেষ ২০২২ সালে মুক্তি পাওয়া ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রে তাকে দেখা যায়। এরপর আর নতুন কোনো প্রজেক্টে তার উপস্থিতি নেই।


More News Of This Category
bdit.com.bd