• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে আগ্রহী আহমদ শরীফ, প্যানেল গঠনের পরিকল্পনা

Reporter Name / ৩৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় ও আলোচিত খল অভিনেতা আহমদ শরীফ দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের বাইরে রয়েছেন। পরিবারসহ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা এই কিংবদন্তি শিল্পী সম্প্রতি স্বল্প সময়ের সফরে ঢাকায় এসেছেন। তিনি জানিয়েছেন, আরও দুই–একদিন দেশে থাকবেন।

এই সংক্ষিপ্ত সফরের মধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে নিজের ভাবনা ও পরিকল্পনার কথা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এক আলাপকালে আহমদ শরীফ বলেন, আমেরিকা থেকে কিছু কাজের প্রয়োজনে দেশে এসেছেন এবং কয়েক দিনের মধ্যেই আবার ফিরে যেতে হবে। তবে নির্বাচনের আগে আবার দেশে আসবেন বলে জানান তিনি। শিল্পী সমিতির জন্য আন্তরিকভাবে কাজ করতে ইচ্ছুকদের নিয়ে একটি প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথাও জানান এই অভিনেতা।

তিনি আরও বলেন, সবার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সভাপতি পদে প্রার্থী হওয়ার আগ্রহ রয়েছে। যদিও এখনো কোনো প্যানেল চূড়ান্ত হয়নি, তবে কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তী সময়ে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন।

প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেতা খলনায়ক হিসেবেই বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। পাশাপাশি ভিন্নধর্মী চরিত্রেও অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘দেনমোহর’, ‘তিন কন্যা’, ‘বন্দুক’সহ আরও বহু জনপ্রিয় ছবি।

সবশেষ শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমায় তাকে দেখা গেছে, যা দর্শকদের মধ্যে তার উপস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে আসে।


More News Of This Category
bdit.com.bd