• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

২০২৫ সালে ঢালিউডে আলোচনায় যেসব অভিনেত্রী: কে ছিলেন কী কারণে শীর্ষে

মোঃ সাইফুল ইসলাম / ২৫১ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে ২০২৫ সাল ছিল বৈচিত্র্যের বছর। বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনেত্রীদের দেখা গেছে নানামুখী চরিত্রে। কেউ ভিন্নধর্মী অভিনয়ে নজর কেড়েছেন, কেউ আবার দীর্ঘ বিরতির পর ফিরেছেন নতুন রূপে। চলুন দেখে নেওয়া যাক, চলতি বছরে ঢালিউডে কোন কোন অভিনেত্রী সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন। জয়া আহসান ২০২৫ সালের ঢালিউডের সবচেয়ে বড় চমক ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দীর্ঘদিন কলকাতার কাজে ব্যস্ত থাকলেও এ বছর তিনি হাজির হন দেশের তিন সিনেমায়—‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। তিনটি সিনেমাতেই ভিন্ন মেজাজের চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতা ও চরিত্র বাছাইয়ের মাধ্যমে বছরজুড়ে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। ইধিকা পাল ২০২৩ সালে ‘প্রিয়তমা’ দিয়ে আলোচনায় আসা ইধিকা পাল এ বছর আরও বেশি নজর কাড়েন। শাকিব খানের বিপরীতে ‘বরবাদ’ সিনেমায় সাধারণ চাকরিজীবী থেকে প্রতিশোধপরায়ণ তরুণীর চরিত্রে অভিনয় করে নতুন রূপে নিজেকে তুলে ধরেন তিনি। শাকিব-ইধিকার রসায়ন নিয়েও দর্শকমহলে ছিল ব্যাপক আলোচনা। মেহজাবীন চৌধুরী ছোটপর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী বড়পর্দায় এসে নিজেকে নতুনভাবে প্রমাণ করেন। বিভিন্ন আন্তর্জাতিক উৎসব ঘুরে সেপ্টেম্বরে দেশে মুক্তি পায় ‘সাবা’। কেন্দ্রীয় চরিত্র সাবা হিসেবে সংগ্রাম, আশা আর অসুস্থ মায়ের দেখভালের ভারে ভেঙে পড়া এক নারীর গল্প তিনি তুলে ধরেছেন প্রশংসনীয় অভিনয়ে। শবনম বুবলী শবনম বুবলীর বছর শুরু হয় মিশ্র অভিজ্ঞতায়। একাধিক সিনেমা আটকে থাকলেও শেষে মুক্তি পায় ‘জংলি’। সেখানে ইন্টার্ন চিকিৎসক তিথির চরিত্রে তার স্বচ্ছ ও সাবলীল অভিনয় প্রশংসা পায়। পাশাপাশি নতুন সিনেমার শুটিং ও ব্যক্তিগত জীবন নিয়েও বছরজুড়ে আলোচনায় ছিলেন তিনি। পূজা চেরী শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা পূজা চেরী চলতি বছরে ‘টগর’ সিনেমার জয়িতা চরিত্রে বাস্তবধর্মী অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন। ক্যারিয়ারের ওঠানামার মধ্যেও সামাজিক মাধ্যমে সক্রিয়তা ও নতুন কাজের কারণে আলোচনায় ছিলেন তিনি। নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়ার ‘জ্বীন ৩’ সিনেমাটি খুব বেশি সাড়া না ফেললেও এর ‘কন্যা’ গান সামাজিক মাধ্যমে ঝড় তোলে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের পর মে মাসে বিমানবন্দর থেকে গ্রেপ্তার ও পরে জামিনে মুক্তির ঘটনাও তাকে আলোচনার কেন্দ্রে রাখে। তমা মির্জা এ বছর মাত্র একটি সিনেমা ‘দাগি’ করেই বাজিমাত করেন তমা মির্জা। ‘জেরিন’ চরিত্রে তার পরিণত অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। প্রথমার্ধের বিরক্ত জেরিন থেকে দ্বিতীয়ার্ধের পরিণত রূপ—দুটোই দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। আজমেরী হক বাঁধন ‘রেহানা মরিয়ম নূর’-এর পর বড়পর্দায় বাঁধনের প্রত্যাবর্তন ঘটে নন-গ্লামারাস পুলিশ কর্মকর্তা লিনা চরিত্রে। অতীতের তাড়া, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, বিশ্বাসভঙ্গ ও অ্যাকশন দৃশ্য—সবকিছুতেই তার অভিনয় প্রশংসিত হয়। তাসনিয়া ফারিণ ‘ইনসাফ’ দিয়ে মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। সিনেমাটি বড় সাফল্য না পেলেও তার গ্লামার ও শরীফুল রাজের সঙ্গে রসায়ন ছিল আলোচনায়। পাশাপাশি প্রযোজনা শুরু, নতুন গান ও বছর শেষে শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় ছিলেন তিনি। সাবিলা নূর দীর্ঘ ১০ বছরের ক্যারিয়ারের পর সাবিলা নূর এ বছর মূলধারার বাণিজ্যিক সিনেমায় পা রাখেন। শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় তার রসায়ন ছিল বছরের অন্যতম আলোচিত বিষয়। সব মিলিয়ে ২০২৫ সাল ঢালিউড অভিনেত্রীদের জন্য ছিল নতুন রূপ, সাহসী চরিত্র আর আলোচনার বছর, যা দর্শকের মনে আলাদা ছাপ রেখে গেছে।


More News Of This Category
bdit.com.bd