• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, দেশে ভরি ছাড়াল ২ লাখ ১৮ হাজার টাকা

Reporter Name / ৩২৮ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস তৈরি হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম সর্বোচ্চ আউন্সপ্রতি ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়। যুক্তরাষ্ট্রে সুদের হার কোয়ার্টার পয়েন্ট কমানো, ডলারের দুর্বলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে স্বর্ণের দামে এই ঊর্ধ্বগতি দেখা গেছে। খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য সংক্রান্ত ঝুঁকি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বড় পরিসরে স্বর্ণ কেনার কারণে চলতি বছরে স্বর্ণের দাম প্রায় ৬৭ শতাংশ বেড়েছে। বিনিয়োগকারীদের ধারণা, আগামী বছর যুক্তরাষ্ট্রে সুদের হার আরও কমতে পারে, যা স্বর্ণের চাহিদা বাড়াবে।

এদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ১ হাজার ৫০ টাকা দাম বাড়িয়েছে।

এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর তথ্য জানায়। আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে নতুন দর কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।

এর আগে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়। সেদিন ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস।


More News Of This Category
bdit.com.bd