• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষে থাইল্যান্ডের ত্রাত প্রদেশে কারফিউ জারি

Reporter Name / ৪৯৩ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর থাইল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে কারফিউ জারি করেছে দেশটির সরকার। রোববার (১৪ ডিসেম্বর) বিতর্কিত সীমান্ত অঞ্চলের উপকূলীয় এলাকায় উত্তেজনা বাড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ চলতি বছর একাধিকবার সীমান্ত সংঘাতে জড়িয়েছে। মে মাসে সীমান্তে সংঘর্ষে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার পর পুরোনো বিরোধ নতুন করে মাথাচাড়া দেয়। সংঘাতের মাত্রা বাড়তে থাকায় সীমান্তের উভয় পাশে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কারফিউ ঘোষণার পর থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান্ত কংসিরি ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে এবং আলোচনায় বসার আগে কম্বোডিয়াকে শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করতে হবে। এর আগে শনিবার থাই সেনাবাহিনী জানায়, তারা একটি সেতু ধ্বংস করেছে, যা ব্যবহার করে কম্বোডিয়া ওই অঞ্চলে ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছিল বলে তাদের দাবি। একই সঙ্গে কম্বোডিয়ার উপকূলীয় কোহ কং প্রদেশে আগে থেকেই মোতায়েন করা কামান লক্ষ্য করে অভিযান চালানো হয়। তবে কম্বোডিয়া অভিযোগ করেছে, থাইল্যান্ড বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। থাইল্যান্ডের জারি করা কারফিউ ত্রাত প্রদেশের কোহ কং সীমান্তবর্তী পাঁচটি জেলায় কার্যকর হলেও জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ চ্যাং ও কোহ কুড এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। এর আগে দেশটির পূর্বাঞ্চলীয় সাকেও প্রদেশেও কারফিউ জারি করা হয়েছিল, যা এখনো বহাল রয়েছে। সোমবার থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের একাধিক স্থানে ভারী অস্ত্রের গোলাবিনিময়ে জড়িয়েছে, যা জুলাই মাসে পাঁচ দিনব্যাপী সংঘর্ষের পর সবচেয়ে তীব্র লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে। ওই সংঘর্ষ ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার মধ্যস্থতায় শেষ হয়েছিল। সর্বশেষ গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে কথা বলেছেন বলে জানান এবং সব ধরনের গোলাগুলি বন্ধে তারা সম্মত হয়েছেন বলে দাবি করেন। তবে শনিবার অনুতিন চার্নভিরাকুল স্পষ্ট করে বলেন, দেশের ভূমি ও জনগণের প্রতি হুমকি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত থাইল্যান্ড লড়াই বন্ধ করবে না।


More News Of This Category
bdit.com.bd