• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

বুম্বাদা কখনোই আমার ক্যারিয়ার নষ্ট করতে চাননি’— বিতর্কের জবাবে মুখ খুললেন যিশু সেনগুপ্ত

Reporter Name / ৬৮৫ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

টালিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ঘিরে কয়েকদিন ধরে নানা আলোচনা চলছে। অভিযোগ উঠেছিল, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেক অভিনেতার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করেছেন, যার মধ্যে যিশু সেনগুপ্তের নামও রয়েছে। অনেকেই দাবি করেছিলেন, বুম্বাদা যিশুকে শুধু ‘ভাই’ হিসেবে রেখেছেন, কিন্তু তাকে কখনোই নায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে দেননি।

তবে সম্প্রতি একটি টকশোতে গিয়ে এসব অভিযোগের জবাব দিয়েছেন যিশু সেনগুপ্ত। তিনি স্পষ্ট বলেন, “অনেকে বলে বুম্বাদা আমাকে ভাই বানিয়ে রেখে হিরো হতে দেয়নি। কিন্তু সত্যি কথা হলো— তিনি কোনোদিনই আমাকে জোর করে কিছু করতে বলেননি। বরং ক্যারিয়ারে বিভিন্ন সময়ে আমাকে গাইড করেছেন।”

যিশু একটি ঘটনার উদাহরণ দেন। তার দু’টি সিনেমার শুটিংয়ের তারিখ একসঙ্গে পড়ে যাওয়ায় তিনি কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন। কলকাতা ও মহীশূরের শুটিংয়ের সময় মিলিয়ে যাওয়ায় দুই পরিচালকই তার ওপর চাপ সৃষ্টি করেন। হতাশ হয়ে যিশু বুম্বাদার কাছে সাহায্য চান। তখন প্রসেনজিৎ নিজে ফোন করে পরিচালক অনুপ সেনগুপ্তকে বিষয়টি বোঝান এবং শিডিউল পরিবর্তন করান।

যিশুর ভাষায়, “সেদিন মনে হয়েছিল আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু বুম্বাদা আমার পাশে দাঁড়িয়েছিলেন। তার কারণেই শুটিং শিডিউল ঠিক হয়ে যায়।”

তিনি জানান, প্রসেনজিৎ তার কাছে শুধু একজন সহ-অভিনেতা নন; তিনি বড় ভাইয়ের মতো, যে সবসময় তাকে সমর্থন ও সহযোগিতা করেছেন।


More News Of This Category
bdit.com.bd