• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

এনইআইআর বাতিলসহ কয়েক দাবিতে বিটিআরসি ঘেরাও, আগুন জ্বালিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের

মোঃ সাইফুল ইসলাম / ৩৫৫ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি দাবি নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে কঠোর কর্মসূচি শুরু করেছেন মোবাইল ব্যবসায়ীরা।

রোববার সকাল ১০টার দিকে ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’র ব্যানারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শত শত ব্যবসায়ী আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। এ অবস্থানের কারণে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। ব্যবসায়ীরা বিটিআরসি ঘেরাও করে চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখেন বলেও জানা যায়।

সন্ধ্যায় আগারগাঁও মোড় থেকে বিটিআরসি ভবন পর্যন্ত অন্তত চার স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ব্যবসায়ীরা।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস যুগান্তরকে জানান, তারা একাধিকবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার অনুরোধ করলেও কোনো সাড়া পাননি। তার ভাষায়, “এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে। সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন।”

ব্যবসায়ীদের দাবির মধ্যে রয়েছে—এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়িত হলে লাখো মোবাইল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, অথচ একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। পাশাপাশি অতিরিক্ত কর ও জটিলতার কারণে গ্রাহক পর্যায়ে মোবাইলের দামও বেড়ে যাবে।

এমবিসিবির যমুনা ফিউচার পার্ক শাখার সভাপতি হুমায়ুন কবীর বলেন, এনইআইআর চালু হলে বাজারে বিশৃঙ্খলা তৈরি হবে এবং খুচরা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন। তাদের আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলেও তিনি জানান।

তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) জাকির হোসেন বলেন, বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকায় আশপাশের রাস্তায় চাপ বৃদ্ধি পেয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুটে গাড়ি চালানোর ব্যবস্থা করা হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেন বিভিন্ন শপিংমলের মোবাইল ব্যবসায়ীরা।

উল্লেখ্য, নিরাপত্তা নিশ্চিত ও অনিবন্ধিত, চুরি হওয়া বা অনুমোদনহীন মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালুর কথা রয়েছে। এর আগেই বড় আকারের আন্দোলনে নেমেছে দেশের মোবাইল ব্যবসায়ীরা।


More News Of This Category
bdit.com.bd