• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রায় ২ লাখ প্রবাসীর নিবন্ধন — সময় বাড়ল ২৫ ডিসেম্বর পর্যন্ত

মোঃ সাইফুল ইসলাম / ৩৫১ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীদের ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়ায় ব্যাপক সাড়া মিলছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। শনিবার বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়। ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী। দেশভিত্তিক হিসাবে সৌদি আরব থেকে ৩৮,২৬৯ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ১৯,২৭১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তথ্যগুলো নিশ্চিত করেছেন ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান।

ঠিকানা প্রদান নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা

নির্বাচন কমিশন জানিয়েছে, অ্যাপে নিবন্ধনের সময় প্রবাসীদের অবশ্যই তাদের অবস্থানকালীন দেশের নিয়ম অনুযায়ী সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যাবে। ইসি জানিয়েছে, ভুল ঠিকানা দিলে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না। সেক্ষেত্রে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে ঠিকানা সংশোধন করতে হবে

নিবন্ধনের সময় বাড়ল

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এর আগে সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এখন বিশ্বের যেকোনো জায়গা থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, দেশের ভেতর থাকা সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ নির্বাচনী এলাকায় অনুপস্থিত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPv) পদ্ধতিও চালু করা হবে। তফসিল ঘোষণার পর ১৫ দিনের জন্য নিবন্ধন করা যাবে।

অ্যাপ ব্যবহারের নির্দেশনা

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। অ্যাপে নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধন করতে ১) গুগল প্লে স্টোর/অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করতে হবে ২) সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে, যাতে বিদেশে ব্যালট পৌঁছানো নিশ্চিত করা যায়।  


More News Of This Category
bdit.com.bd