• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ

মোঃ সাইফুল ইসলাম / ৩১০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়াকে আজ রাতেই বা আগামীকাল সকাল নাগাদ লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে উন্নত চিকিৎসার জন্য একটি হাসপাতালও নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতা–সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। টানা ১২ দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮ দিনই তিনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি। দেশি–বিদেশি বিশেষজ্ঞ টিম অত্যন্ত সতর্কতার সঙ্গে তার চিকিৎসা পরিচালনা করছে। হাসপাতালের সূত্রে জানা গেছে, ফুসফুসে স্বাভাবিক বাতাস চলাচল নিশ্চিত করতে মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবহার করা হচ্ছে। এছাড়া কিডনি কার্যক্রম সচল রাখতে নিয়মিত ডায়ালাইসিস করা হচ্ছে। বুধবার রাতেও তার ডায়ালাইসিস সম্পন্ন হয়। বুধবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ব্যক্তিগত চিকিৎসক দল তাকে স্বাগত জানান। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।


More News Of This Category
bdit.com.bd