• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চিতলমারীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন

এ মাসেই ওটিটিতে আসছে মোশাররফ করিম অভিনীত ‘ডিমলাইট’

Reporter Name / ৩৬৪ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

টিভি নাটক, সিনেমা ও ওটিটি—সব মাধ্যমেই দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সারা বছর নাটকে ব্যস্ত থাকার পাশাপাশি এখন নিয়মিত কাজ করছেন সিনেমাতেও। কুরবানির ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ চলচ্চিত্রে তাকে সর্বশেষ বড়পর্দায় দেখা যায়। এরই মাঝে জানা গেল তার নতুন একটি ওয়েব ফিল্ম মুক্তির খবর। চলতি মাসেই মুক্তি পাচ্ছে ‘ডিমলাইট’ নামের ওয়েব ফিল্মটি, তবে এটি প্রেক্ষাগৃহে নয়— ওটিটি প্ল্যাটফর্মেই প্রকাশিত হবে। এই ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো স্ট্যান্ডআপ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। যেখানে তিনি এমন এক ব্যক্তির ভূমিকায় হাজির হয়েছেন, যিনি মানুষকে হাসিয়েই জীবিকা নির্বাহ করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। চরিত্রটি এবং গল্প নিয়ে মোশাররফ করিম বলেন— ‘জীবনে নানা ধরনের আবরণ জমতে থাকে—চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের বেতন… এমন সব নিত্যচাপ আমাদের দৈনন্দিন জীবনের অংশ। সেই আবরণে ঢেকে যায় সম্পর্ক, কমে যায় ভালোবাসার স্পর্শ। ধীরে ধীরে প্রেমও হারিয়ে যায় ব্যস্ততার ভিড়ে। এই সিনেমার গল্প খুব জটিল নয়; বরং আমাদের সবার জীবনেরই গল্প।’


More News Of This Category
bdit.com.bd