• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানাল ইসি

Reporter Name / ২৮৯ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি কয়েকটি গণমাধ্যমকে দেওয়া মন্তব্যে নির্বাচন ও গণভোটের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে ইঙ্গিত দেন। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “ফেব্রুয়ারির সেকেন্ড উইক—৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন ও গণভোট আয়োজন করা যেতে পারে। প্রয়োজন হলে তারিখ এক-দুদিন এদিক–ওদিকও হতে পারে।” অর্থাৎ ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যবর্তী যেকোনো দিন ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। এদিকে ভোটসূচি ও তফসিল ঘোষণার বিষয়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সেই সভাতেই তফসিল ঘোষণা ও ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন ব্যবধান রেখে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা হতে পারে। একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়েও ভাবছে কমিশন। আনোয়ারুল ইসলাম জানান, কেন্দ্রগুলোতে গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটের সময়ও এক ঘণ্টা বাড়িয়ে মোট ৯ ঘণ্টা করার কথা বিবেচনায় আছে। বর্তমানে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায় এবং শেষ হয় বিকাল ৪টায়। তিনি জানান, এটি এগিয়ে সকাল সাড়ে ৭টা থেকে শুরু করা হতে পারে এবং শেষ হতে পারে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত


More News Of This Category
bdit.com.bd