• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

বিচ্ছেদের এক মাস পর আবারও বিবাহবন্ধনে আবু ত্বহা–সাবিকুন নাহার

মোঃ সাইফুল ইসলাম / ৩৫১ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান তার সাবেক স্ত্রী সাবিকুন নাহারকে পুনরায় বিয়ে করেছেন। মাত্র এক মাস আগে, গত ২১ অক্টোবর তাদের বিচ্ছেদ ঘটে। এরপর চলতি মাসের মধ্যেই তাদের মধ্যে পুনরায় বিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সাবিকুন নাহার তার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। সেখানে তিনি বিচ্ছেদের পর আবার এক হওয়া নিয়ে নিজের অনুভূতি ও কারণ প্রকাশ করেন।

তিনি লিখেন, দুনিয়ার অস্থায়ী জীবন, পরকালের হিসাব এবং সন্তানদের ভবিষ্যৎ ভেবে তারা আবারও একত্র হয়েছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, “বাচ্চারা প্রতিনিয়ত তাদের বাবা-মাকে খোঁজে। আয়িশা তার বাবাকে খোঁজে, উসমান মাকে পায় না—এই ব্যথা কোনো পরিমাপক দিয়ে মাপা যায় না।”

বিচ্ছেদের সময়কার আবেগ, ভুল বোঝাবুঝি ও মানসিক চাপের কথাও তুলে ধরেন সাবিকুন নাহার। তিনি লেখেন—
“বেশ কিছু রাগ, জেদ, ভুল–এগুলো হয়েছিল। জিন-শয়তানের প্রভাব, মানসিক অস্থিরতা—সব মিলিয়ে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তাকদিরের কাছে বড় বড় মানুষেরাও অসহায়।”

আবারও এক হওয়াকে তিনি আল্লাহর রহমত হিসেবে উল্লেখ করে বলেন,
“চাঁদ যেমন গ্রহণে আবৃত হলেও কলঙ্কিত হয় না, তেমনই আমাদের সম্পর্কও তার মূল সৌন্দর্য হারায়নি। শেষ পর্যন্ত উসমান ও আয়িশা তাদের বাবা-মাকে ফিরে পেয়েছে—এটাই সবচেয়ে বড় সুখ।”

শেষে তিনি বারবার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, “আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন।”


More News Of This Category
bdit.com.bd