• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

আড়াল ভেঙে সামাজিক মাধ্যমে ফিরলেন অভিনেতা ডন, নতুন তদন্তে নীলা চৌধুরীর নতুন অভিযোগ

Reporter Name / ৩২১ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলায় নতুন করে আলোচনায় এসেছে তার সাবেক স্ত্রী সামিরা-ডনসহ ১১ জনের নাম। গত অক্টোবর রমনা থানা পুলিশ এই ১১ জনকে অভিযুক্ত করে একটি মামলা রুজু করে। এরপর থেকেই ঢালিউডের খল-অভিনেতা ডন নীরবতা অবলম্বন করেন এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আড়ালে চলে যান। যদিও ব্যক্তিগতভাবে তিনি জানিয়েছিলেন যে তিনি বাসায়ই অবস্থান করছেন, তবে তার অনলাইন সক্রিয়তা ছিল না বললেই চলে। অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে আবার সামাজিক মাধ্যমে ফিরেছেন অভিনেতা ডন। তিনি ফেসবুকে একটি গান পোস্ট করে ক্যাপশনে লিখেছেন— “৫০ জন বন্ধু-বান্ধবীর জন্য উৎসর্গ করলাম।” গানটি পোস্ট করার পরই নেটিজেনদের কাছ থেকে ইতিবাচক মন্তব্য ও প্রশংসা আসতে থাকে। এদিকে সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটি চলমান রাখার আদেশ দেন। দীর্ঘদিন ধরে ছেলের হত্যার বিচার চাইতে থাকা নীলা চৌধুরী এখন কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছেন। তিনি বলেন, “খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা। সেটা তার শরীরেও ছিল। এটি খুন— বোঝাই যাচ্ছিল। সামিরার ঘনিষ্ঠরা পরে বলেও দিয়েছে কীভাবে খুন করেছে।” নীলা চৌধুরী আরও বলেন, এটি পরিকল্পিত খুন। “আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। আমরা খবর পাই ছেলে অসুস্থ, কিন্তু বাসায় ঢুকতে দেওয়া হয়নি— কেন?” তিনি বেশ কিছু প্রশ্নও তোলেন—

  • সামিরার মা ৫ সেপ্টেম্বর কেন হঠাৎ ঢাকায় এসেছিলেন?
  • মৃত্যুর আগের দিন বোরকা পরে যে গাড়ি ইমনের বিল্ডিংয়ে প্রবেশ করেছিল, সেটিতে কারা ছিল?
  • পোস্টমর্টেমের নামে তার ছেলের দেহের অংশ কেন কেটে নেওয়া হয়েছিল?
তিনি বলেন, তার ছেলের সাদা পোশাকে রক্তের দাগ ছিল, কিন্তু গলায় কোনো দাগ পাওয়া যায়নি, যা সন্দেহ আরও গভীর করে। উল্লেখ্য, সালমান শাহ হত্যা মামলার নতুন তালিকায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি হিসেবে নাম রয়েছে সালমানের সাবেক স্ত্রী সামিরা হক। অন্যান্য আসামিরা হলেন— আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।


More News Of This Category
bdit.com.bd