সর্বশেষ বিপিএল আসরে ম্যাচ ফিক্সিং সন্দেহে সাত ক্রিকেটারকে নিলাম থেকে বাদ দেওয়া হয়। সেই তালিকায় ছিলেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেনও। ভবিষ্যতে এমন কোনো অনিয়ম যাতে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢুকতে না পারে, সেই লক্ষ্যেই নতুন ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী বিপিএল মৌসুম থেকেই প্রতিটি দলে সিআইডি কর্মকর্তাদের সংযুক্ত করা হবে। এ জন্য বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বিসিবির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে বলে জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন। রোববার (৩০ নভেম্বর) বিপিএল নিলাম শেষে তিনি সাংবাদিকদের বিষয়টি জানান।