• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

সচিবালয়ের নতুন ভবনে অগ্নিকাণ্ড

মোঃ সাইফুল ইসলাম / ৩৪৮ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ঢাকার সচিবালয়ের নতুন ভবন (১ নম্বর ভবন) এ হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা আড়াইটার দিকে ভবনের ১০ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কয়েক মুহূর্তের মধ্যেই ভবনজুড়ে বারবার বাজতে থাকে ফায়ার হুইসেল। মুহূর্তেই ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়, তৈরি হয় আতঙ্কের পরিবেশ। ভবনের এক কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, “হঠাৎ ফায়ার হুইসেল বাজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই দেখি ১০ তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। বিষয়টি বুঝে আমরা দ্রুত নিচে নেমে আসি।” আরেক কর্মচারী জানান, “প্রথমে মনে হয়েছিল সিগারেটের ধোঁয়া হবে। পরে দেখি বড় আকারে ধোঁয়া উঠছে। তখন সবাই দ্রুত ভবন ছেড়ে বের হয়ে যায়। এখনো ঠিক কী কারণে আগুন লেগেছে, কেউ নিশ্চিত নয়।” ঘটনার পর ১ নম্বর ভবনের সব কর্মকর্তা-কর্মচারী মাঠে নেমে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন। এ ভবনেই জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ অবস্থিত থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত বছরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল সচিবালয়ের একটি ভবন

এর আগেও গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই ঘটনায় ভবনের ৬, ৭, ৮ ও ৯ তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রায় ২০০টি কক্ষ পুড়ে যায় বলে জানিয়েছিলেন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া। আগুন লাগার ১১ দিন পর সেই ভবনের সংস্কার কাজ শেষ করে চালু করা হয়। নতুন করে আবারও সচিবালয়ের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।


More News Of This Category
bdit.com.bd