• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

ঢামেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, ১০ম গ্রেড উন্নীতির দাবি

মোঃ সাইফুল ইসলাম / ২৮৬ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রোববার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। এ কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের যথেষ্ট ভোগান্তি হয়।

চাকরির পদমর্যাদা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের মতো ১০ গ্রেডে উন্নীত করার দাবিতে দেশের সরকারি হাসপাতালগুলিতে পরীক্ষামূলকভাবে বিভিন্ন সেবা বন্ধ রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে কর্মসূচি পালিত হলেও বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা স্বাভাবিক ছিল।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খাজা মঈন উদ্দিন মঞ্জু জানান, ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইল বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। তিনি বলেন, সকল নিয়ম মেনে আন্দোলন ও দাপ্তরিক চিঠিপত্র পাঠানো হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সিকদার মো. জসিম বলেন, দেশের সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বৈষম্যের মধ্যে কাজ করছেন। অন্য ডিপ্লোমাধারী যেমন ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদরা ইতোমধ্যে ১০ম গ্রেডে উন্নীত হলেও তাদের দাবি বাস্তবায়িত হয়নি।

তিনি আরও জানান, রোববারের দুই ঘণ্টার কর্মবিরতির পাশাপাশি আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করা হবে।


More News Of This Category
bdit.com.bd