• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চিতলমারীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন

নতুন চমক নিয়ে আসছেন টেইলর সুইফট

মোঃ সাইফুল ইসলাম / ২৯৮ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

প্রখ্যাত গায়ক ও গীতিকার টেইলর অ্যালিসন সুইফটের ‘ইরাস ট্যুর: দ্য এন্ড অব অ্যান এরা’ তথ্যচিত্র সিরিজ Disney+ প্লাসে স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ হয়েছে। এই ছয় পর্বের তথ্যচিত্রে সুইফটের ট্যুরের পেছনের দৃশ্য, ব্যক্তিগত মুহূর্ত এবং অন্যান্য শিল্পীর সঙ্গে বিশেষ পারফরম্যান্স প্রদর্শিত হবে।

টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে তথ্যচিত্রটি ব্যাপক আলোচনায় এসেছে। টিজারে ভক্তদের উদ্দেশে সুইফট জানান, দীর্ঘ সময় ধরে ট্যুরের শেষ শো-এর প্রস্তুতি চলছে এবং তিনি ভক্তদের জন্য এই মুহূর্তটি নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত।

তথ্যচিত্রে থাকবে ট্যুরের অপ্রকাশিত ফুটেজ, কয়েকটি ম্যাশআপ গান এবং মঞ্চের বাইরে সুইফটের দীর্ঘ প্রস্তুতির গল্প। এছাড়া ট্যুরের সময়ই ট্র্যাভিস কেলসির সঙ্গে তার প্রেমের সম্পর্কও তুলে ধরা হয়েছে।

ডিজনি প্লাসে ১২ ডিসেম্বর তথ্যচিত্রের প্রথম দুই পর্ব মুক্তি পাবে। উল্লেখ্য, টেইলর সুইফট বহু গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন, যার মধ্যে রয়েছে সর্বোচ্চ আয়কারী মিউজিক ট্যুর এবং গ্র্যামিতে সর্বাধিক ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জেতা (চারবার)।


More News Of This Category
bdit.com.bd