• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
চিতলমারীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন

নিরাপত্তাজনিত উদ্বেগে ঢাকায় অনুব জৈনের কনসার্ট স্থগিত—পরপর বাতিল হচ্ছে আন্তর্জাতিক শো

মোঃ সাইফুল ইসলাম / ৩৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কনসার্টের মৌসুম জমে উঠলেও আন্তর্জাতিক শিল্পীদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগে একের পর এক আয়োজন স্থগিত হচ্ছে। পাকিস্তানি গায়ক আলি আজমতের কনসার্ট বাতিলের পর এবার স্থগিত হলো ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী অনুব জৈনের ঢাকার শো। সামনে পাকিস্তানি ব্যান্ড জাল, কাবিশ ও আতিফ আসলামের কনসার্টও রয়েছে, যেগুলো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন জানায়, আগামী ১২ ডিসেম্বর ঢাকার ১০০ ফিটের কোর্টসাইড মাদানি অ্যাভিনিউয়ে অনুব জৈনের কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে হাইপনেশন জানায়— “নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দর্শক, স্পনসর, পার্টনার এবং টিকিট হোল্ডারদের জন্য দায়িত্বশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা বর্তমানে সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ জানানো হবে।” এ ছাড়া টিকিট ক্রেতাদের জন্য শিগগিরই রিফান্ড নীতিমালা প্রকাশ করা হবে বলেও জানায় তারা। এর আগে ১৪ নভেম্বর ঢাকায় ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক নগরবাউল জেমস এবং পাকিস্তানি সুফি–রক তারকা আলি আজমতের কনসার্টও অনুমতি না পাওয়ায় স্থগিত হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি আয়োজনের কথা ছিল, যার আয়োজক ছিল অ্যাসেন কমিউনিকেশন। কনসার্ট আয়োজকদের মতে, ধারাবাহিক এসব স্থগিতাদেশ দেশের আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজনকে চাপে ফেলছে এবং দর্শকদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি করছে।


More News Of This Category
bdit.com.bd