সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে ২৯ দশমিক ২৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
রোববার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিইআরসি এই তথ্য নিশ্চিত করে। এর আগে ৬ অক্টোবর গণশুনানিতে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে ৪০ টাকা করার প্রস্তাব দিয়েছিল। পরে কমিশনের কারিগরি কমিটি বর্তমান দাম বজায় রাখার সুপারিশ করেছিল।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, গ্যাসের দাম নির্ধারণের সময় কৃষি, সার উৎপাদন খরচ এবং এলএনজি আমদানির খরচ সবই বিবেচনায় রাখা হয়েছে। তিনি বলেন, “দাম বেড়ে গেলে কৃষি খাতে প্রভাব পড়তে পারে। তাই সুষম এবং ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”