• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

ভূমিকম্প ঝুঁকিতে দেশের সব তেল-গ্যাস কূপে ৪৮ ঘণ্টা খনন কাজ বন্ধ

মোঃ সাইফুল ইসলাম / ২৬০ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পজনিত সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় দেশের সব তেল ও গ্যাস কূপে খনন কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। তবে এ সময় গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে পেট্রোবাংলা। রোববার (২৩ নভেম্বর) জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সভা শেষে পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের ডিজিএম তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন গ্যাসক্ষেত্রের চলমান খনন কার্যক্রম এবং সাইসমিক সার্ভে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) পর্যন্ত বন্ধ থাকবে। এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে মোট ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী সংস্থা বাপেক্সের একটি সূত্র জানায়, ভূমিকম্পের পর পরিস্থিতি বিবেচনায় তিনটি গ্যাসক্ষেত্রে চলমান খনন কাজ ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। এগুলো হলো—

  • কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসফিল্ড,
  • হবিগঞ্জ গ্যাসফিল্ড,
  • সিলেট অঞ্চলের কৈলাশটিলা গ্যাসকূপ
উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, ভূমিকম্প-পরবর্তী অনি


More News Of This Category
bdit.com.bd