• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

ইসরাইলি কারাগারে নারী সাংবাদিক ফারাহ আবু আয়্যাশের ওপর নির্যাতনের অভিযোগ

Reporter Name / ৩৯৯ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ইসরাইলি কারাগারে আটক অবস্থায় ইরানি সংবাদ সংস্থা তাসনিমের নারী সাংবাদিক ফারাহ আবু আয়্যাশ নির্যাতনের শিকার হয়েছেন—এমন অভিযোগ প্রকাশ করেছে সংস্থাটি। ১১০ দিন ধরে তিনি ইসরাইলি কারাগারে বন্দি বলে জানিয়েছে তাসনিম।

প্রতিবেদন অনুযায়ী, ফারাহ আবু আয়্যাশ পশ্চিমতীরের আল-খালিল (হেব্রোন) শহরে তাসনিম নিউজ এজেন্সির ফিলিস্তিনি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৬ আগস্ট হেব্রোনের উত্তরের বেইত উম্মার গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে ইসরাইলি বাহিনী। গ্রেফতারের পর তাকে উত্তর কাবুল (মোস্কোভিয়া) ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

তাসনিম জানায়, আটক হওয়ার পর থেকে কারাগারে ফারাহ আবু আয়্যাশ কারারক্ষীদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতন, হয়রানি এবং হামলার মুখে পড়েন। ঘটনাটি নিয়ে সংস্থাটি তদন্ত শুরু করলেও অন্য সাংবাদিকদের পরামর্শ, আইনজীবীর অবস্থান এবং ফারাহর নিজস্ব উদ্বেগের কারণে দীর্ঘদিন খবরটি প্রকাশ করা হয়নি।

সম্প্রতি ফারাহর আইনজীবীর সঙ্গে আলোচনার পর এবং তার কারাবন্দী জীবনের ভয়াবহ অভিজ্ঞতার বিস্তারিত জেনে তাসনিম নিউজ এজেন্সি আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসে। তাদের দাবি, সাংবাদিক ফারাহর মামলা মানবাধিকার লঙ্ঘনের একটি গুরুতর উদাহরণ, যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা জরুরি।


More News Of This Category
bdit.com.bd