• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন রাজপথে অস্থিতিশীলতা নয়, দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত, কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ ‘১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সংসদের দিকে’— প্রত্যাশার কথা জানালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি: শিমুল বিশ্বাস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক ও স্বর্ণালংকার ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে বড় পতন, তবু পাঁচ মাস পর মাসিক লাভের পথে যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম, ৫০ দেশের নাগরিকদের গুনতে হতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রায় নিশ্চিত ‘টক্সিক’ নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা, ‘চ্যালেঞ্জিং চরিত্রই খুঁজি’

মিস ইউনিভার্স প্রিলিমিনারিতে ভয়াবহ দুর্ঘটনা: মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি আইসিইউতে

Reporter Name / ২৯০ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ডে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। গত ১৯ নভেম্বর ক্যাটওয়াকের সময় মঞ্চের ধাপ ভুল করে নিচে পড়ে যান ২৮ বছর বয়সি এই প্রতিযোগী। এরপর দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিন দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার সময় গ্যাব্রিয়েল ঝলমলে কমলা রঙের গাউন ও হাই হিল পরে ক্যাটওয়াক করছিলেন। হঠাৎ পা ফসকে পড়ে যাওয়ার পর আর মঞ্চে উঠতে পারেননি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান—তার অবস্থা স্থিতিশীল নয় এবং নিরাপত্তার স্বার্থে তাকে অন্তত আরও সাত দিন আইসিইউতে রাখতে হবে। ২১ নভেম্বর মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, গ্যাব্রিয়েলকে বিশেষজ্ঞ চিকিৎসক দল নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। তার সঙ্গে হাসপাতালে আছেন বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি। এর আগের বিবৃতিতে সংগঠন জানিয়েছিল—তার আঘাত প্রাণঘাতী নয়। তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পরীক্ষা ও চিকিৎসা চলছে। সংগঠনটি বিশ্বজুড়ে থাকা সমর্থকদের তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছে এবং কোনো গুজব বা নেতিবাচক মন্তব্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পরিস্থিতি জটিল না করারও অনুরোধ জানিয়েছে। গ্যাব্রিয়েলের বোন ফিলিসিয়া জানান, “গ্যাবির শারীরিক উন্নতি যতটা আশা করেছিলাম, ততটা হয়নি। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।”


More News Of This Category
bdit.com.bd