• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

ফিলিপাইনে সুপার টাইফুন ‘ফুং-ওং’ আঘাতে নিহত ৪, লক্ষাধিক মানুষ প্রভাবিত

Reporter Name / ৩২৬ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ফিলিপাইনে বছরের সবচেয়ে ভয়াবহ সুপার টাইফুন ‘ফুং-ওং’ (স্থানীয়ভাবে ‘উয়ান’) আঘাত হানায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ সোমবার (১০ নভেম্বর) জানিয়েছে, ঝড়ের কারণে বিস্তর এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রয়টার্স জানিয়েছে, ঝড়ের তাণ্ডব কমার পর কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছে। যদিও বড় ধরনের ধ্বংসের খবর এখনও পাওয়া যায়নি, তবে দেশটিতে ব্যাপক তাণ্ডবের প্রভাব দেখা গেছে। সুপার টাইফুনটি রবিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে। আবহাওয়া সংস্থা পাগাসার জানায়, রাত ৯টা ১০ মিনিটে লুজন দ্বীপের অরোরা প্রদেশে এটি স্থলভাগে আঘাত হানে। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। এই ঝড়ের কারণে এক মিলিয়নেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। লুজন দ্বীপে প্রবল ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, যা দ্বীপের ঘনবসতিপূর্ণ এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। এর আগে, বাতিল হয়েছে শত শত ফ্লাইট এবং বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর। রাষ্ট্রীয় জরুরি অবস্থাও জারি করা হয়েছে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দ্বারা। গত সপ্তাহে ফিলিপাইনে আঘাত হানে আরও একটি টাইফুন ‘কালমেইগি’, যা দুই শতাধিক মানুষের প্রাণ নিয়েছিল এবং লাখো মানুষ গৃহহীন হয়েছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি সোমবার থেকে উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবার পর্যন্ত তাইওয়ান প্রণালির দিকে এগোবে। বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছালে ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।


More News Of This Category
bdit.com.bd