• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ ম্যাচের টিকিট ৬ মিনিটে শেষ, সমর্থকেরা উচ্ছ্বসিত

Reporter Name / ৩২৮ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র ৬ মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, “টিকিটস সোল্ড আউট।”

দর্শকের আগ্রহের প্রতিফলন দেখা গেছে বিক্রির মুহূর্তেই। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে বিক্রি শুরু হতেই শেষ হয়ে যায় সাধারণ গ্যালারির টিকিট। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই টিকিট সোল্ড আউটের খবর ছড়িয়ে পড়ে।

সর্বশেষ সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। ভারত ম্যাচে দাম বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা, কিন্তু চাহিদায় কোনো প্রভাব পড়েনি। উল্টো সমর্থকরা আরও বেশি উচ্ছ্বাসের সঙ্গে টিকিট সংগ্রহে ঝাঁপিয়ে পড়েছেন।

বাফুফে জানিয়েছে, এবার মোট ছয়টি ক্যাটাগরির টিকিট বিক্রি হয়েছে — গ্যালারি, ক্লাব হাউস ১ ও ২, ভিআইপি বক্স ২ ও ৩, রেড বক্স এবং হসপিটালিটি বক্স।

মূল্য তালিকা:

  • সাধারণ গ্যালারি: ৫০০ টাকা

  • ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩: ৩,০০০ টাকা

  • ভিআইপি বক্স ২: ৪,০০০ টাকা

  • ক্লাব হাউস ১: ৫,০০০ টাকা

  • রেড বক্স: ৬,০০০ টাকা

করপোরেট বক্স ও স্কাই বক্সের টিকিটের জন্য info@bff.com.bd-তে যোগাযোগ করতে হবে।

বাফুফে জুনে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে অনলাইন টিকিট বিক্রি শুরু করেছিল, তবে সেই সময় দর্শকরা সমস্যায় পড়েছিলেন। অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে নতুন প্ল্যাটফর্ম ‘কুইকেট’–কে দায়িত্ব দেওয়া হয়, যেখানে ২০ মিনিটেই সব টিকিট বিক্রি হয়েছিল।

সর্বশেষ হংকং ম্যাচে বাংলাদেশের এশিয়ান কাপের আশা শেষ হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচও তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবু সমর্থকদের উচ্ছ্বাস কোনো অংশে কমেনি।


More News Of This Category
bdit.com.bd