• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে

২০০৭ সালের পর জন্ম নেওয়া কেউ আর ধূমপান করতে পারবে না মালদ্বীপে

Rifatuzzaman Prince / ৪৪২ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
২০০৭ সালের পর জন্ম নেওয়া কেউ আর ধূমপান করতে পারবে না মালদ্বীপে

মালদ্বীপে ২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর ধূমপান করতে পারবে না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে মালদ্বীপ বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা চালু করল।

শনিবার মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর উদ্যোগে নেওয়া এই পদক্ষেপ ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এর লক্ষ্য— “জনস্বাস্থ্য রক্ষা ও তামাকমুক্ত প্রজন্ম গড়ে তোলা।”

নতুন আইনে বলা হয়েছে, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া কেউ তামাকজাত পণ্য কিনতে, সেবন করতে বা বিক্রি করতে পারবে না।

এছাড়া ই-সিগারেট ও ভ্যাপিং পণ্যের আমদানি, বিক্রি, বিতরণ, মালিকানা এবং ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বয়স নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাতে জানা গেছে, ধূমপান নিয়ন্ত্রণে এমন উদ্যোগ এশিয়ার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 


More News Of This Category
bdit.com.bd