• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন করবেন, আসন ও দল পরে জানাবেন

মোঃ সাইফুল ইসলাম / ৩২১ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে কোন দল বা কোন আসন থেকে প্রার্থী হবেন—তা পরে জানাবেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি আগেও বলেছি, এখনও বলছি—আমি নির্বাচন করব। তবে কোন আসন বা দল থেকে করব সেটা এখনই বলতে চাই না, সময় হলে জানাব।”

সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে মধ্যাহ্নভোজ ও অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেন কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা। সেখানেই দুই উপদেষ্টার সম্ভাব্য পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। বৈঠকের পর সন্ধ্যায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত হন যে, উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করবেন।

পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন, “আমাদের পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলবেন।”

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পদের দায়িত্ব ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা আরও সময় চান। এর মাঝে উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, তিনি সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে চান এবং নির্বাচনেও অংশ নেবেন না।


More News Of This Category
bdit.com.bd