• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

নিউজ ডেস্ক / ২৮ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ও বিভিন্ন পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী সবার প্রিয় একটি শহর, যেখানে দীর্ঘদিন ধরে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। পূজার আয়োজন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিদের উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উৎসবের আনন্দ যেন সমাজের সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আশপাশের কোনো দরিদ্র ও অসহায় শিশু যেন খাবার কিংবা নতুন পোশাকের অভাবে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই পূজার আয়োজকদের পাশে থাকবে বলেও জানান তিনি।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বিভিন্ন দাবি তুলে ধরেন।


More News Of This Category
bdit.com.bd