• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে নাহিদ ইসলামের অভিযোগ, ‘চাঁদাবাজদের জিম্মিদশা থেকে দেশ মুক্তি পাবে’

নিউজ ডেস্ক / ৫৫ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে চাঁদাবাজি ও দখলদারিত্বের কারণে মানুষ জিম্মি হয়ে পড়েছে। তিনি বলেন, অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে দেশ মুক্ত হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি দাবি করেন, রাতের আঁধারে জুলাই আন্দোলনের সময়কার রাজপথের সহযোদ্ধা এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালানো হয়েছে। তার ভাষ্য, ঘটনাটির পেছনে চাঁদা না দেওয়া অথবা সম্পত্তি দখলের মতো দুই ধরনের অভিযোগ পাওয়া গেছে।

নাহিদ ইসলাম প্রশ্ন তুলে বলেন, এবার ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রীর আসন হিসেবে পরিচিত এলাকায়। সেখানে চাঁদা আদায় কিংবা সম্পত্তি দখলের মতো ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, সেটি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, কোনো স্থাপনা অবৈধ হলে বা কেউ কোনো সম্পত্তি দখল করে রাখলে তা উদ্ধারের জন্য আইন ও আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীনদের এমন আচরণ কী ইঙ্গিত দিচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নতুন নয়। তার দাবি, ৫ আগস্ট বিকেল থেকেই এর শুরু হয়। তার ভাষ্য অনুযায়ী, তখন দেশের তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলেন, আর বিএনপির সন্ত্রাসী বাহিনী সারা দেশে ফ্যাসিবাদীদের চাঁদাবাজি ও দখলদারিত্বের সিন্ডিকেট নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

নাহিদ ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের সময়কার শোষণের কাঠামো দখলের পরও তারা থেমে থাকেনি। বরং চাঁদাবাজি ও দখলদারিত্বের পরিমাণ এবং পরিধি কয়েক গুণ বেড়েছে বলে তিনি দাবি করেন। এর ফলে দেশের ১৮ কোটি মানুষ তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসব ঘটনার বিচার চাওয়া অর্থহীন বলেও মন্তব্য করেন নাহিদ। তবে তিনি বলেন, অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্ত হবে, ইনশাআল্লাহ।


More News Of This Category
bdit.com.bd