• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর রপ্তানি সম্প্রসারণে আরও কঠোর প্রতিযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৬৪৮ জনে পৌঁছেছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত, সাত দিনের মধ্যে ঘোষণা প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত, শিবির নেতা জিসান আহমেদ বহিষ্কার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: শিক্ষা খাতে বরাদ্দ প্রশংসনীয়, বিচার বিভাগে বাড়তি বিনিয়োগের দাবি ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মুক্তির দাবি, ট্রাম্প-তেহরান আলোচনায় নতুন মোড় ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন ‘সুড়ঙ্গ ২’ টিজার প্রকাশ, ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে ফিরছেন আফরান নিশো আরএফএল গ্রুপে নিয়োগ, ১০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেওয়া হবে

দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৬৪৮ জনে পৌঁছেছে

নিউজ ডেস্ক / ৩ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১২ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে আরও ৭৯৬ জন হামে আক্রান্ত বা সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে। একই সময়ে আক্রান্ত ও সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৬২ জনে।

এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা ৯২ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্তদের চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd