• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

পলাতক শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচার নিষিদ্ধ, সতর্ক করল সরকার

Reporter Name / ৩৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকার পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত অন্যান্য আসামিদের বক্তব্য ও বিবৃতি ডিজিটাল মাধ্যমে প্রচার না করার ব্যাপারে কঠোর সতর্কতা জারি করেছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)-এর বরাত দিয়ে এই সতর্কতা জানানো হয়। এতে বলা হয়, দেশে বিভিন্ন ডিজিটাল ও ইলেকট্রনিক মাধ্যমে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের মিথ্যা, উসকানিমূলক ও ঘৃণামূলক বক্তব্য প্রচার করা হচ্ছে, যা দেশের সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা ক্ষুণ্ন করছে। এনসিএসএ আরও জানায়, এসব কনটেন্ট সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরি করছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরও তার বক্তব্য ডিজিটাল মাধ্যমে প্রচার হচ্ছে। এই ধরনের কনটেন্ট ‘কল ফর ভায়োলেন্স’-এর মতো সরাসরি সহিংসতার আশঙ্কা সৃষ্টি করছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাইবার স্পেসে ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক ও জাতিগত বিদ্বেষমূলক তথ্য প্রচার, সহিংসতা উসকে দেওয়া বা অপরাধ সংঘটনে প্ররোচনা দেওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট ধারাগুলোর মধ্যে আছে:

  • বাংলাদেশি নাগরিক যদি বিদেশ থেকে এই ধরনের অপরাধ সংঘটন করেন, তবুও এটি বাংলাদেশে সংঘটিত ধরা হবে।
  • আইনশৃঙ্খলা বাহিনী তথ্য বিশ্লেষণের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, প্রয়োজনে বিটিআরসিকে কনটেন্ট অপসারণ বা ব্লক করার জন্য অনুরোধ করতে পারবে।
  • অপরাধ সংঘটন করলে ২ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এনসিএসএ বিবৃতির শেষে সংশ্লিষ্ট সকল পক্ষকে সতর্ক করে জানায়, প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ও বিটিআরসি অবিলম্বে ব্যবস্থা নিতে পারবে এবং ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে উসকানিমূলক কনটেন্ট অপসারণ করবে।


More News Of This Category
bdit.com.bd