• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

ঢাকা লকডাউন কী?

Reporter Name / ৩৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
ঢাকা-লকডাউন-কী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে প্রচার ও ঢাকাকেন্দ্রিক কার্যক্রম ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ এবং ১৩ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।

নানক ভিডিও বার্তায় বলেন, “এই লকডাউনে যানবাহন, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, কল-কারখানা সব বন্ধ রেখে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করুন।” এর আগে বিভিন্ন স্থানে গণপরিবহণে অগ্নিকাণ্ড ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও সরকারের পক্ষ থেকে এসব ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করা হলেও দলটি তা অস্বীকার করেছে।

লকডাউন কার্যক্রমের দিনে, ১৩ নভেম্বর, রাজধানীতে যানবাহনের সংখ্যা কম দেখা গেছে। রাস্তাঘাটও ছিল কিছুটা ফাঁকা। আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল বিভিন্ন এলাকায়। পরিস্থিতি শিথিল ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে ছিল।


More News Of This Category
bdit.com.bd