• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

ফারাহ খানের নতুন পরিচয়: বলিউডের কোরিওগ্রাফার থেকে সফল ইউটিউবার

Rifatuzzaman Prince / ৩০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে নানা ভূমিকায় কাজ করা ফারাহ খান বর্তমানে এক সফল ইউটিউবার হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল নৃত্যপরিচালক হিসেবে, যেখানে তিনি হৃতিক রোশন, সালমান খান, আমির খান, শাহরুখ খানসহ প্রথম সারির প্রায় সব তারকাকে নাচিয়েছেন। কোরিওগ্রাফার থেকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর তিনি মোট চারটি সিনেমা পরিচালনা করেছেন। প্রথম দুটি সিনেমা বক্স অফিসে সফল হলেও পরের দুটি—‘তিস মার খান’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’—বড় আর্থিক ক্ষতি করেছে প্রযোজকদের জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ জানিয়েছেন, একসময় তিনি সফল সিনেমা তৈরি করতে পারছিলেন না এবং হাতে কোনো কাজও ছিল না। তখনই তিনি ইউটিউবে চ্যানেল খোলার চিন্তা করেন। বাড়ির রাঁধুনি দিলীপকে নিয়ে শুরু করা ‘ভ্লগিং’ দর্শকদের মন কাড়ে, যেখানে রান্না, মজার কথোপকথন এবং তারকাদের বাড়ির দৃশ্য দেখানো হয়। ফারাহ জানিয়েছেন, ইউটিউব থেকে তিনি ৩০০ কোটির সিনেমার চেয়েও বেশি আয় করছেন, যদিও নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করেননি। জানা গেছে, ব্র্যান্ড কোলাবরেশনের মাধ্যমে তার পারিশ্রমিক ৫০ লাখ থেকে ২ কোটি টাকার মধ্যে হয়। তিনি তিন সন্তানের মা—দিব্যা, অন্যা ও সিজার, যাদের বয়স বর্তমানে ১৭ বছর। ফারাহ বলেন, তার ছেলে-মেয়ে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, যা বড় খরচের বিষয়। এজন্যই তিনি ইউটিউবের কাজ শুরু করেছেন। কাজের বিষয়ে তিনি বলেন,

“আপনার জীবন অন্য কারও চারপাশে আবর্তিত হতে পারে না। খুশি ও ভালো থাকা ভেতর থেকেই আসা উচিত। কাজ আমাকে খুশি দেয় এবং ভালো রাখে। ভালো লাগার মতো কাজ থাকলে আমি ৮০ বছর পর্যন্ত সেটি করতে পারব।” সূত্র: আনন্দবাজার ও আজকাল।


More News Of This Category
bdit.com.bd