• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা

নিউজ ডেস্ক / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি আদালত থেকে জামিন পাওয়ার দিনই নতুন বিতর্কে জড়িয়েছেন। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের অপ্রীতিকর আচরণ এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর দেওয়া আপত্তিকর ভাষার পোস্ট ঘিরে সমালোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর এসব ঘটনা ঘটে।

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় বুধবার (৪ নভেম্বর) পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। পরে পুনরায় জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তবে আদালত থেকে বের হওয়ার সময় তাকে কেউ ‘ব্যাড টাচ’ করেছেন বলে অভিযোগ তোলেন পরীমনি। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই সময় অভিনেত্রীর সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সংবাদকর্মীদের ওপর চড়াও হন। এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

আদালত প্রাঙ্গণের ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাত্র দুটি শব্দের একটি পোস্ট দেন পরীমনি। পোস্টটিতে আপত্তিকর ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হলেও কাকে উদ্দেশ্য করে তিনি এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি।

পোস্টটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই এতে হাজার হাজার লাইক পড়ে। তবে কমেন্ট অপশন বন্ধ থাকায় অনুসারীরা সরাসরি সেখানে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারেননি। পোস্টটির ভাষা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সমালোচকদের মতে, ব্যক্তিগত ক্ষোভ বা বিরক্তি থাকতেই পারে। তবে একজন জনপ্রিয় ব্যক্তিত্বের কাছ থেকে এমন অশালীন ভাষার ব্যবহার ও আক্রমণাত্মক আচরণ প্রত্যাশিত নয়।

প্রসঙ্গত, এর আগেও পরীমনির বিভিন্ন আইনি জটিলতা, আদালত প্রাঙ্গণে তার কিছু অঙ্গভঙ্গি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্ট নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এর মধ্যে হাতের তালুতে উসকানিমূলক বার্তা লিখে ছবি তোলার ঘটনাও আলোচনায় এসেছিল।


More News Of This Category
bdit.com.bd