• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান

নিউজ ডেস্ক / ২২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরেই মুক্তি আসবে’—এমন মন্তব্য করছেন। তবে শ্রমিকেরা কারখানা বন্ধ চান না, বরং নিজেদের মজুরি বাড়ানোর দাবি জানাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, শ্রমিকেরা নিশ্চয়ই চাইবেন না তাদের আন্দোলনের কারণে কারখানা বন্ধ হয়ে যাক। প্রধানমন্ত্রী মজুরি বোর্ড গঠন করে দিয়েছেন, ফলে শ্রমিকদের বেতন বাড়বে। শ্রমিকেরা ঘরে ফিরে যাবেন, কারণ তারা কারখানা বন্ধ দেখতে চান না।

তারেক রহমান আরও বলেন, ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরে মুক্তি মিলবে’—এমন মন্তব্য করে যারা শ্রমিকদের কাঁধে ভর করে পুলিশ পেটাচ্ছে, তাদের পরিচয়ও সামনে আসছে। এ সময় তারা আদৌ শ্রমিক কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

তারেক রহমানের দাবি, শ্রমিকদের গায়ে ফুলের টোকাও লাগবে না—এমন নীতির কারণে হয়তো পুলিশকে মার খেতে হচ্ছে। শ্রমিকদের মধ্যে লুকিয়ে থাকা রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া কর্মীদের হাতেই এ ধরনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শ্রমিকেরা ঘরে ফিরবেন। এই সরকার শ্রমিকদের সরকার, শ্রমিকেরাই সরকারকে ক্ষমতায় এনেছেন এবং তারাই সরকারকে রক্ষা করবেন। ডিসেম্বরের মুক্তির কথা বলে যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, শ্রমিকেরা তাদের প্রতিহত করবেন বলেও মন্তব্য করেন তিনি।


More News Of This Category
bdit.com.bd