• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য সরকারের জরুরি নির্দেশনা, যা মানা বাধ্যতামূলক সার ব্যবস্থাপনায় অনিয়ম হলেই ডিলারশিপ বাতিল, কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা: কৃষিমন্ত্রী শিগগিরই বসছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা, কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি

নিউজ ডেস্ক / ১৯ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন ‘ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে সরকার। রোববার (১ নভেম্বর) সকালে সচিবালয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে রাস্তায় চলাচলকারী ই-রিকশাগুলোর কাঠামো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাসংক্রান্ত নকশা অনুযায়ী সংশোধন করে অনুমোদন নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সার্টিফিকেট গ্রহণ বাধ্যতামূলক। নতুন ই-রিকশার নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রেও বুয়েটের প্রযুক্তিগত মানদণ্ড অনুসরণ এবং ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর নিতে হবে। নিবন্ধন বা নবায়ন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না।

মীর শাহে আলম বলেন, একজন ব্যক্তি নিজের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার মালিক হতে পারবেন। ই-রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ জোনভিত্তিক এলাকা, রুট এবং ই-রিকশার নির্দিষ্ট রং নির্ধারণ করবে। এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশনে বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না। পাশাপাশি প্রতিটি ই-রিকশায় কিউআর কোডযুক্ত ইউনিক নম্বর প্লেট প্রদর্শন করতে হবে।

যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ১৫ কিলোমিটার। চালক ছাড়া ই-রিকশার আকার ও ধারণক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ দুই বা চারজন যাত্রী পরিবহন করতে পারবেন।

বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এক বছর পর ফিটনেস পরীক্ষার মাধ্যমে ৪ হাজার টাকা দিয়ে নিবন্ধন নবায়ন করতে হবে। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং এক বছর পর ফিটনেসসহ নবায়ন ফি ৫ হাজার টাকা। এ ছাড়া কিউআর কোডসহ ফিটনেস সার্টিফিকেট প্রদর্শনের জন্য সিটি করপোরেশন ১ হাজার টাকা ফি নিতে পারবে। প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর। এ সময়সীমা শেষ হলে সংশ্লিষ্ট ই-রিকশার নিবন্ধন বাতিল করা হবে।

চার্জিং স্টেশন ও পরিবেশ সুরক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, পর্যাপ্ত চার্জিং স্টেশনে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং ব্যবস্থা ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। অবৈধ উপায়ে অথবা গ্রিডের বিদ্যুৎ চুরি করে ব্যাটারি চার্জ করলে প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান থাকবে। পাশাপাশি পুরোনো ও অকার্যকর ব্যাটারি যত্রতত্র ফেলে না রেখে পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানায় পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, অবৈধ ই-রিকশার চলাচল নিরুৎসাহিত করা হবে। আপাতত বিদ্যমান ব্যবস্থায় এগুলো চলাচল করলেও পর্যায়ক্রমে অনিবন্ধিত ই-রিকশা বন্ধ করে দেওয়া হবে। তবে হঠাৎ করে সব ই-রিকশা বন্ধ করা হবে না।

এ সময় এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd