শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। একই সঙ্গে বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বরও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে ডেসকোর আওতাধীন প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মিটারে পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে রাখার অনুরোধ করা হচ্ছে।
এ ছাড়া বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো সমস্যা বা প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।