• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি শুরু, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক / ২২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টানা পাঁচ দিনের সরকারি ছুটি। আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত এ ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা এবং অত্যাবশ্যকীয় কাজে নিয়োজিত ব্যক্তিরা ছুটির আওতার বাইরে থাকবেন।

সোমবার (১৯ অক্টোবর) সরকারি অফিসের শেষ কর্মদিবস। ছুটির কারণে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতের স্বাভাবিক কার্যক্রমও বন্ধ থাকবে। তবে জরুরি সেবাগুলো চালু থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন।

ছুটির বাইরে থাকবেন যাঁরা

১. জরুরি পরিষেবা: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবায় নিয়োজিত কর্মীরা ছুটির বাইরে থাকবেন। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও দায়িত্ব পালন করবেন।

২. হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা: হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা এবং এসব কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের ছুটি প্রযোজ্য হবে না।

৩. চিকিৎসক ও ওষুধ সরবরাহ: চিকিৎসকসহ চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনের সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

৪. জরুরি দাপ্তরিক কাজ: জরুরি দায়িত্ব পালনের প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসগুলো প্রয়োজন অনুযায়ী খোলা রেখে কার্যক্রম পরিচালনা করবে।

৫. ব্যাংক ও আদালত: ছুটির সময়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম সম্পর্কে নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

৬. বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানা: বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হয়েছে। এর পর ২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

এর আগে গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে টানা ছুটিকে কেন্দ্র করে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীর চাপ বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ অবকাশের সুযোগ থাকায় অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটাতে আগেভাগে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


More News Of This Category
bdit.com.bd