• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক / ২৪ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের কোথাও কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে নজরদারি বাড়ানো ও আইনগত ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, শুধু সেপ্টেম্বর মাসেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। এ ধরনের তদারকি ও ব্যবস্থা নেওয়ার ফলে এলপিজির সংকট কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রেল যোগাযোগকে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।

ভিজিএফ কার্ডের আওতা বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, উপকারভোগীদের ২০ কেজি করে চাল দেওয়া হবে। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ায় তাদের পরিস্থিতি কিছুটা সহজ করতে ভিজিএফ কার্ডের আওতা এবং সহায়তার পরিমাণ বাড়ানো হচ্ছে।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনায় নিয়েই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কোনো কোনো সিদ্ধান্ত ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিপরীতে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করা হবে। জনগণের স্বার্থকে বিবেচনায় রেখেই সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ছাত্রদল থেকে সংশ্লিষ্টদের বহিষ্কার করা হয়েছে। এর বাইরে ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে সরকার অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের আগ্রহের কথা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, প্রকল্পটির অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে, সেটি আলাদা বিষয়। তবে মহাপরিকল্পনাটি বাস্তবায়নে সরকার অত্যন্ত আগ্রহী।

ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব যানবাহনকে একেবারে নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া যায় না। এ বিষয়ে সরকার একটি নীতিমালা প্রণয়ন করছে।


More News Of This Category
bdit.com.bd