জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। বিষয়টি নিয়ে এর আগে জাপানের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে টোকিও সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।
সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা ও বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের চলমান সহযোগিতাকে আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
এর আগে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। জাপান-বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারে দুই দেশের মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা চলছে।